গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেছেন, ভারত হাসিনাকে অবৈধভাবে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ভারত এখনও হাসিনাকে দিল্লিতে বসিয়ে অপকর্ম করার সুযোগ করে দিয়েছে। যেটা কোনওভাবেই বাংলাদেশের মানুষ মানতে পারে না।
আজ বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতকে দেওয়া ইকোনোমিক জোন বরাদ্দ বাতিলের দাবিতে গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি একথা বলেন।
এতে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, খুনি হাসিনা ভারতকে অবৈধভাবে দেশের স্বাধীনতা তুলে দিয়েছেন। ভারতকে ইকোনমিক জোন বরাদ্দ দিয়ে দেশের সার্বভোমত্ব ভূলুণ্ঠিত করেছেন। আমরা ড. মোহাম্মদ ইউনুসের সরকারকে ভারতকে দেওয়া অবৈধ ইকোনমিক জোন বরাদ্দ বাতিল করতে হবে। ফেনীতে সামরিক ক্যান্টনমেন্ট স্থাপন করে দেশকে সুরক্ষিত হতে হবে।
যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, ফেনীতে সামরিক ঘাটি নির্মাণ করুন। বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে এটি জরুরি।
দপ্তর সহসমন্বয়ক আরিফ বিল্লাহর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, অবসরপ্রাপ্ত মেজর আব্দুর রব, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক, ইমামউদ্দিন, এনামুল হক সবু, ফায়সাল আহমেদ, শফিকুল ইসলাম রতন প্রমুখ।