টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক (৪২) নামের এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার বড়চওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফজলুল হক উপজেলার শ্রীপুর এলাকার মো. ওসমান মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ফজলুল হক উপজেলার বড়চওনা এলাকায় তার শশুর বাড়িতে আসেন। শখের বসে আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গুরুত্ব আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের মেডিকেল অফিসার মো. শামসুল আলম বলেন, হাসপাতালে আনার পূর্বেই প্রবাসী ফজলুল হকের মৃত্যু হয়েছে।