জিপিএইচ ইস্পাত লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। উপস্থিত ছিলেন গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান এবং মো. আব্দুল আহাদ, স্বতন্ত্র পরিচালক শফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমেদ, পরিচালক (গ্রুপ) সাদমান সাইকা সেফা, পরিচালক (স্ট্রাটেজি এন্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফীক সাদাফ, চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মোক্তার হোসেন তালুকদার, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) কামরুল ইসলাম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আবু বক্কর সিদ্দিক, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এইচএম আশরাফউজ্জামান ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার, ব্যাংকার, স্টেকহোল্ডার বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি যোগ দেন। কোম্পানি সচিব মো. মোশাররফ হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভায় জিপিএইচ ইস্পাত লিমিটেডের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন, সংশ্লিষ্ট নিরীক্ষা প্রতিবেদন এবং পরিচালনা পর্ষদের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০% নগদ লভ্যাংশ (শুধু সাধারন শেয়ারহোল্ডারদের জন্য) অনুমোদিত হয়। এছাড়া, কোম্পানির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা থেকে এক হাজার পাঁচশত কোটি টাকায় বৃদ্ধি করার প্রস্তাব ও কোম্পানির বিদ্যমান ঋণ পুনঃঅর্থায়নের জন্য পাঁচশত কোটি টাকা পর্যন্ত নন-কনভার্টেবল, কিউমুলেটিভ, রিডিমেবল এবং নন- পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার প্রস্তাব অনুমোদন করা হয়।