কাসপারভের রেকর্ড ভেঙে গুকেশ দাবার নতুন বিশ্ব চ্যাম্পিয়ন

দাবায় ইতিহাস গড়লেন ভারতের গুকেশ ডোম্মারাজু। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে সবথেকে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়লেন তিনি। ১৮ বছর ৮ মাস ১৪ দিন বয়সে জিতলেন এই শিরোপা। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু কাসপারভ জিতেছিলেন ২২ বছর বয়সে।

সিঙ্গাপুরে বিশ্ব চ্যাম্পিয়নশপে গতবারের চ্যাম্পিয়ন চীনের ডিং লিরেনকে ১৪ তম রাউন্ডের ম্যাচে হারিয়ে ৭.৫-৬.৫ পয়েন্ট শিরোপা জিতে নেন। ১৩ রাউন্ড শেষে দুই দাবাড়ুর পয়েন্ট ছিল সমান ৬.৫। শেষ রাউন্ডে সাদা নিয়ে খেলা ডিং ৫৫তম চালে মারাত্মক ভুল করে বসেন। এরপর তিন হার শিকার করে নেন।  শিরোপা জিতেই কেদে ফেলেন গুকেশ। বলেন, '১০ বছর ধরে এই মুহূর্তের স্বপ্ন দেখে আসছি আমি।'

বিশ্ব শিরোপা জয়ী ইতিহাসের ১৮তম দাবাড়ু এবং দ্বিতীয় ভারতীয় গুকেশ। তার আগে পাচ বার বিশ্বচ্যাম্পিয়ন ছিলেন বিশ্বনাথন আনন্দ। 

কদিন আগে চেস অলিম্পিয়াডের শিরোপা জয়েও ভারতকে নেতৃত্ব দিয়েছেন গুকেশ।