ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ বিকল ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন

চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের লোকোমেটিভ (ইঞ্জিন) বিকল হয়ে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে আটকে আছে। ঢাকা থেকে আসা আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যাওয়ার কথা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় এ প্রতিবেদন লেখার ইঞ্জিনটি পাঘাচং স্টেশনে পৌঁছায়। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটেনি। লোপ লাইন দিয়ে ঢাকা অভিমুখী আপ লাইনের ট্রেন চলাচল করছে। ডাউন লাইন দিয়েও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লোকোশেডে থাকা আরেকটি ইঞ্জিন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনকে আনতে গেছে। চট্টগ্রামগামী ওই ট্রেনের ইঞ্জিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিকল হয়। আখাউড়ায় আর ইঞ্জিন না থাকায় ঢাকা থেকে আনতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, বিকেল পৌনে ৫টার দিকে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন ছেড়ে আসে। ১০-১২ কিমি দূরের পাঘাচং আসার পর ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে।