থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে ১৮ তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নাট্যোৎসবের সমাপনী দিনে (১৩ ডিসেম্বর) মঞ্চস্থ হতে যাচ্ছে মহিউদ্দিন রনির নির্দেশনায় নির্মিত নাটক 'সব পাওয়ার মন্ত্র'। নাটকটি সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে। এবারের নাট্যোৎসবে বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় সর্বমোট ১৮টি নাটক মঞ্চস্থ হয়েছে যা তাদের পরীক্ষার অংশ।
বর্ষীয়ান লেখক যতীন সরকার রচিত নাটক 'সব পাওয়ার মন্ত্র' অবলম্বন করে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাকে সিম্বোলিকভাবে সংশ্লেষ ঘটিয়ে বিনির্মিত হয়েছে নাটকটি। নির্দেশনার পাশাপাশি নাটকটিতে অভিনয় করছে মহিউদ্দিন রনি। এছাড়াও নাটকটিতে মঞ্চে দেখা যাবে বিভাগের শিক্ষার্থী ফারজানা আফরিন মীম, সাদমান মুবতাসিম আদীব, আনজীর আব্দুল্লাহ, সানজিদা জামান স্নেহা,খালিদ মাহমুদ খান আবির, চন্দ্রিমা রানী পাল, নুসরাত জাহান সাদিয়া, মাহির ইবনে ওমর, নাফিসা মালিয়াত সাবা, সুমাইয়া সোহা, শেখ মুমতারিন অথৈ, শান্তা আক্তার, মেজবাহুল ইসলাম, নীহারিকা নীরা, আজরিনা শারমিন, চয়ন মন্ডল, আবু সাঈদ, বিজয় চন্দ্র, তানজিমা পাঠান, সামিয়া ইয়াসমিন, কথক বিশ্বাস, অহিদুজ্জামান টনি, আরিফ হাসানসহ আরও অনেকে।
নাটকটির প্রেক্ষাপট ও নির্মাণ সম্পর্কে নির্দেশক মহিউদ্দিন রনি বলেন, সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করে ও সাহসী বীরদের স্মরণে নির্মিত হয়েছে এই নাটক। নাটকটির মাধ্যমে সারা পৃথিবীর সকল ফ্যাসিবাদের উৎপত্তি, প্রবাহ এবং তার পতনের প্রেক্ষাপট প্রতিকীরূপে অঙ্কিত হয়েছে। বিশ্বাস রাখি নাটকটি উপভোগ করার মধ্য দিয়ে একজন দর্শক বিপ্লবের মন্ত্র শিখবে। জুলাই অভুত্থানে তার ভূমিকা কি ছিল সে তা খুঁজে পাবে।
নাটকের মঞ্চ পরিকল্পনায় থাকবেন সাদমান মুবতাসিম আদীব, আলোক প্রক্ষেপণে শেখ মুমতারিন অথৈ, সংগীত পরিচালনায় নীহারিকা নীরা ও মেজবাহুল ইসলাম, পোশাক পরিকল্পনায় ফারজানা আফরিন মীম এবং দ্রব্যসামগ্রী পরিকল্পনায় সানজিদা জামান স্নেহা এবং খালিদ মাহমুদ খান আবির, মুখসজ্জায় তানজিমা পাঠান এবং সার্বিক সহায়তায় নুসরাত জাহান সাদিয়া, চন্দ্রিমা রানী পাল, মাহির ইবনে ওমর, নাফিসা মালিয়াত সাবা।
এবারের ১৮ তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ৩ ডিসেম্বর শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠার ৩০ বছর উদযাপন করছে।