আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সদস্যদের সদাপ্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল বৃহস্পতিবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে, সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্সের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় কোর অব ইঞ্জিনিয়ার্সের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশের সেবায় কোরের অবদানের কথা তুলে ধরেন সেনাপ্রধান। জাতি গঠনে সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। সম্মেলনে সেনাবাহিনী ও কোর অব ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং সব ইউনিট অধিনায়ক উপস্থিত ছিলেন।