বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী ওপেনারকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সদ্যই ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজেও সর্বশক্তি নিয়ে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকরা। গতকাল বৃহস্পতিবার শেষ ওয়ানডে চলাকালীন টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করে উইন্ডিজ, যাতে চোট কাটিয়ে ফিরেছেন বিধ্বংসী ওপেনার জনসন চার্লস।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স এবং বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট ও ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ক্যাসি কার্টি। বিগ ব্যাশ লিগে খেলতে এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন শাই হোপ ও শেরফান রাদারফোর্ড। একই কারণে শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না আকিল হোসেন। তার বদলি জেইডেন সিলস।

আগামী ১৬ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ ডিসেম্বর।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), ক্যাসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।