বাংলাদেশের জাতীয় পশু বাঘ, রয়েল বেঙ্গল টাইগার।
বনের বাঘ ভয়ংকর বটে। কিন্তু শিশুদের বাঘপ্রীতি দেখে তা বোঝার উপায় নেই।
চিড়িয়াখানায় সবচেয়ে বেশি ভিড় হয় বাঘের খাঁচার সামনে। তাছাড়া বাঘকে উপজীব্য করে তৈরি কার্টুনও টেলিভিশনের অনুষ্ঠানের শিশুদের অত্যন্ত প্রিয়।
ভয়ংকর রয়েল বেঙ্গল টাইগার হয়ে উঠেছে আদরের হালুম। এই হালুমকে নিয়ে মজার তিনটি গল্প রয়েছে কিডস কারাভান প্রকাশনীর বই ‘হালুম গেল মাসির বাসায়’ বইতে।
গল্পগুলো হলো হালুম গেল মাসির বাসায়, হালুম ফিরল বাড়িতে এবং হালুম ও প্লাস্টিক। গল্পগুলো লিখেছেন বিশ্বজিৎ দাশ এবং বইটির জন্য প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শাহীনুর আলম শাহীন।
গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রঙিন ছবি সংবলিত বইটি তোমাদের ভালো লাগবে।
বই : হালুম গেল মাসির বাসায়
লেখক : বিশ্বজিৎ দাস
প্রচ্ছদ ও অলংকরণ : শাহীনুর আলম শাহীন
প্রকাশক : কিডস কারাভান
প্রথম প্রকাশ : সেপ্টেম্বর ২০২৩
মূল্য : ২৫০ টাকা