বাংলাদেশ রবীন্দ্রসংগীতশিল্পী সংস্থার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পাপিয়া সারোয়ারের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে বাদ জুমা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের বোন মনিরা মাসুদের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় ৬০ ভরি স্বর্ণের গয়না লুট করে পালিয়ে যায় চক্রটি। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসায় গত ৬ নভেম্বর এ ঘটনা ঘটে।
সম্প্রতি সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেন বিশ^বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। গত বৃহস্পতিবার এই বিশেষ ইভেন্টে প্রিয়াঙ্কা তার স্বামী নিক জোনাসের হাত ধরে রেড কার্পেটে হেঁটেছেন।
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ঢাকায় আর্মি স্টেডিয়ামে গাইতে আসছেন পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান। এই আয়োজনের জন্য ভেন্যু ভাড়া মওকুফ করেছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড।
কাজল আরেফিন অমির নতুন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর শুটিং সেটে এক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা অপূর্ব, পাভেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে তারা শঙ্কা মুক্ত বলে জানিয়েছেন অমি।
কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘কারার ঐ লৌহ কপাট’ নতুন আঙ্গিকে নিয়ে আসছে কয়্যার বাংলা। আগামী বিজয় দিবসে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মুক্ত করবে ব্যান্ড দলটি।