বিজয় দিবস সর্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠন। এই কনসার্ট সফলভাবে করার লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রস্তুতি সভা হয়েছে। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের উদয় টাওয়ারে ‘বিএনপি মিডিয়া সেল’ অফিসে এই সভা হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ’-এর আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদল সভাপতি মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ।
সবার জন্য উন্মুক্ত এই কনসার্ট আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শুরু হবে।