ঢাকা ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মারা গেছেন

বিশিষ্ট শিল্পপতি ও ঢাকা ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হানিফ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ হানিফ প্রায় ৫৪ বছরের কর্মজীবনে বাংলাদেশের ব্যবসা ও ব্যাংকিং খাতে অসামান্য অবদান রেখেছেন। তিনি হানিফ স্টিলস লিমিটেড, হানিফ স্পিনিং মিলস লিমিটেড এবং ন্যাশনাল ফাউন্ড্রি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

১৯৯৫ সালে ঢাকা ব্যাংক পিএলসির বোর্ডের পরিচালক নিযুক্ত হন মোহাম্মদ হানিফ। এছাড়াও তিনি ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য এবং ব্যাংকের অডিট কমিটির একজন সাবেক সদস্য। তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।