রাজনীতিবিদরা সংস্কার করেছে দেখেই উপদেষ্টারা আজ ক্ষমতায়: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, 0রাজনীতিবিদরা সংস্কার করেছে দেখেই উপদেষ্টারা আজ ক্ষমতায়। আপনার দেখেছেন সরকারের বিভিন্ন উপদেষ্টারা নানা রকমের কথা বলছেন। কেউ বলছেন রাজনীতিবীদরা ৫৩ বছরে কোনো সংস্কার করতে পারেনি। রাজনীতিবীদরা যদি সংস্কার নাই করতেন তাহলে তত্ত্বাধায়ক  সরকার ব্যবস্থা থাকতো? এই যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থাকে আনলো, রাজনীবিদরাই তো এনেছে। সে জন্যই তো আজকে আপনাদের মত লোকেরা ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, বাংলাদেশের যতটুকু সংস্কার হয়েছে রাজনীতিবিদারাই করেছেন। ঠিক আছে রাজনীতিবীদরা ফেইল করেছে, আপনারা করেন। শুধু বড় বড় কথা বললেই হবে না। মানুষতো আপনাদের কাজও দেখতে চায়।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রটাকে একটি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। প্রথমত যাতে মানুষ মনে করে আগে খুব খারাপ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কথাটা যেন বলতে পারে। দ্বিতীয়ত সরকার কিছু সংস্কারমূলক কাজ করবে, কিছু বৈষম্য ও অসুবিধা যেখানে যেখানে আছে সেগুলো সমাধান করবে। তৃতীয়ত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে। আমরা যেহেতু বলছি এতোদিন ভোট দিতে পারি নাই, অযোগ্য লোকেরা নির্বাচিত হয়। এই যায়গায় এসে একটি নতুন ধারনা তৈরি হবে যে যারা যোগ্য, যারা ন্যায়বান যারা সঠিক রাজনীতি করে তারাই নির্বাচিত হবে। এটাই হচ্ছে এই সরকারের দায়িত্ব। 

সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন, এই সরকার যদি তাদের দায়িত্বটা পালন করতে না পারে, তারা যদি মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে না পারে। জনগন যদি দেখে আগে যা ছিল এখনও তা আছে। আগেও আলুর দাম যা ছিল, এখনও তাই আছে, আগেও রেজিষ্ট্রি অফিসে ঘুষ নিতো, এখনও তা দিতে হয়। ট্রেন লেট হয়, বাসের যানজট হয়, ঈদের সময় টিকিট পাওয়া যায় না। সংস্কারের কোনো দেখা নেই, নির্বাচনেরও কেনো দেখা নাই। তাহলে এই সরকারের জনপ্রিয়তা থাকবে না। ধীরে ধীরে এই সরকারের উপর জনগনের আস্থা হারাবো, গ্রহন যোগ্যতা হারিয়ে যাবে। আজকে আমরা সরকারকে আপনাদের মাধ্যমে সতর্ক করছি আপনার যে জিনিসটাকে গুরুত্ব দেওয়া দরকার সেই জিনিসটাকে গুরুত্ব দেন।

এসময় বক্তব্যে এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, এবি পার্টি রাষ্ট্র মেরামত করে জনগণের অধিকার সুনিশ্চিত করতে রাজনীতিতে এসেছে। দেশের সকল শ্রেণির মানুষ এবি পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাছেদ, সহকারী সদস্য সচিব আবু হেলাল, এবি পার্টি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মাওলানা লিয়াকত আলী, জেলা সদস্য সচিব আলতাফ হোসেন, এবি পার্টির দিনাজপুর জেলার আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, সদস্য সচিব মেহেদী হাসান সহ আরও অনেকে।

পরে নীলফামারী সদরের কচুকাটা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় নেতারা।