মহান বিজয় দিবস আজ। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে বীর বাঙ্গালী। বাংলাদেশ অভ্যুদয়ের এই ঐতিহাসিক দিনটি উদযাপনে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। দেশের ভিবিন্ন স্থানে রয়েছে কনসার্ট। যেগুলোতে গাইবেন জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা।
মানিক মিয়া এভিনিউ
স্মরণকালের অন্যতম বড় কনসার্ট হতে যাচ্ছে এটি। বিএনপির সাংস্কৃতিক প্ল্যাটফরম ‘সবার আগে বাংলাদেশ’-এর উদ্যোগে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে হবে কনসার্টটি। এতে একক শিল্পী হিসেবে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড থাকছে পরিবেশনায়। দুপুর ১২টায় শুরু হবে এই উন্মুক্ত কনসার্ট।
শিল্পকলা একাডেমি
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই উন্মুক্ত সংগীতানুষ্ঠান। পরিবেশনায় থাকবে ‘আর্টসেল’ ও ‘লালন’-এর মতো শ্রোতাপ্রিয় ব্যান্ড।
যমুনা ফিউচার পার্ক
বিজয় দিবস উদযাপনে যমুনা ফিউচার পার্কে থাকছে ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’। সকাল ১১টায় শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত পরিবেশনায় থাকবেন কাকতাল ও শুভ্র। এ ছাড়া থাকছে কমেডি শো, আর্ট এক্সিবিশন ইত্যাদি। টিকিট মূল্য ১৯৯ টাকা।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছে বিজয় দিবসের কনসার্ট। এতে পারফর্ম করবে ব্যান্ড ‘আভাস’ ও ‘টঙের গান’।
ময়মনসিংহ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ‘সবার আগে বাংলাদেশ, বিজয়ের জিয়া’ নামের একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবেন পড়শী। আরও রিয়েছে ব্যান্ড ওয়ারফেজ, অবসকিওর, ও শিরোনামহীন। কনসার্টটি শুরু হবে বিকেল ৪টায়। সবার জন্য উন্মুক্ত। এটি আয়োজন করেছে বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা।