বিমানবাহিনীতে প্রথমবারের মতো মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওদের অনারারি কমিশন প্রদান অনুষ্ঠান বাংলাদেশ বিমানবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি কমিশনপ্রাপ্ত অফিসারদের ফ্লাইং অফিসার পদবির র্যাংক ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, অসাধারণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে জাতীয় পর্যায়ে এবং স্ব স্ব কর্মক্ষেত্রে বিশেষভাবে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিজয় দিবসে বিমানবাহিনীর ১৫ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদবির জেসিওকে সম্মানসূচক অনারারি ফ্লাইং অফিসার পদবিতে অনারারি কমিশন প্রদান করা হয়।
বিমানবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেনÑ এসএম রবিউল হাসান, আবদুল আউয়াল, মো. নূরে আলম সিদ্দিকী, মো. আবুল হোসেন, মো. মাসুদ উজ্জামান, মো. রবিউল ইসলাম, ইব্রাহীম সরদার, মো. নজিমুল হক, এসএম হাফিজুর রহমান, মোহাম্মদ বাহারুল ইসলাম, এসএম আতিকুল রহমান, খোন্দকার বদিউল আলম, মো. শহীদুল ইসলাম, গোলাম মোস্তফা ও মোহাম্মদ ওবায়দুল হক।
অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনীর প্রধানরা, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়করা, বিমান সদরের পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।