রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার 

নরসিংদীর রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজসহ (গুলি) জুয়েল মিয়া রাসেল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার  মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাহমুদাবাদ লিজা জর্দ্দা কোম্পানীর মেইন গেইটের সামনে মামুন পরিবহনে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্যামসাং ফোনও উদ্ধার করে পুলিশ। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য  জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ।

আটককৃত জুয়েল মিয়া রাসেল রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মৃত হাবিব মিয়ার ছেলে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় ঢাকা গামী যাত্রীবাহী মামুন পরিবহনে  বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাসে থাকা জুয়েল মিয়া রাসেল নামে এক যুবককে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে একশত শর্টগানের ব্যবহৃত কার্তুজ (গুলি), একটি স্যামসাং মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞেসাবাদে তিনি জানায়, কার্তুজ (গুলি) গুলো রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে  দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছে।

তিনি আরও বলেন, উপজেলায় এ সকল অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশ আরো তৎপর হয়ে কাজ করছে। এছাড়াও গুলি উদ্ধারের বিষয়ে নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।