লাইভ শপিংয়ের ‘১২.১২’ অফার চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত

একদিকে বছরের শেষ অন্যদিকে শীতের আমেজ। দুই মিলিয়ে চলছে কেনাকাটার মৌসুম। ঠিক এই সময় যদি কেনাকাটায় পেয়ে যান বিশাল অফার, তা-ও মাত্র ১২ টাকায়। তাহলে তো আর কথায়ই নেই। আর এই সুযোগটিই আপনাদের দিচ্ছে ফ্যাশন ব্র্যান্ড ‘লাইভ শপিং’।

দেশে প্রথমবারের মত ১২.১২ ক্যাম্পেইন দিলো এই ফ্যাশন ব্র্যান্ড। সারা পৃথিবী মেতে আছে এই ক্যাম্পেইনে। তাই তো উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আশিক খানও বাংলাদেশে নিয়ে এসেছেন নতুন এই উদ্ভাবন। তার হাত ধরেই শপিংয়ে যুক্ত হয়েছে নতুন ট্রেন্ড। অনলাইন কিংবা অফলাইনে দুইভাবেই লাইভ শপিং দিচ্ছে কেনাকাটার দারুণ সুযোগ।

১২.১২ অফারে ক্রেতারা পেয়েছেন ৩১২ টাকায় সারপ্রাইজ গিফট, ৬১২ টাকায় একটি জ্যাকেট এবং একটি টি-শার্ট, ৯১২ টাকায় একটি পাঞ্জাবি ও প্যান্ট/ট্রাউজার, ১২১২ টাকায় একটি ব্লেজার ও একটি শার্ট।

বছরের শেষ সময় প্রতিটি গ্রাহকের জন্য আরও আনন্দদায়ক করে তুলতে লাইভ শপিং দিয়েছে আকর্ষণীয় এই অফার। ফলে, গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতায় যোগ করেছে নতুন মাত্রা। লাইভ শপিং এর ১২.১২ এই ক্যাম্পেইনটির অফার ১৩ ডিসেম্বর শেষ হয়েছে। তবে এই ক্যাম্পেইনটি অফলাইনে আপনারা পেয়ে যাচ্ছেন ২০ ডিসেম্বর পর্যন্ত, শুধুমাত্র বাংলামোটর, রূপায়ন ট্রেড সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে।