ফিফা দ্য বেস্ট পুরস্কার নির্বাচনে ভোট দিয়েছেন সাংবাদিক, বিভিন্ন দেশের কোচ-অধিনায়ক এবং সাধারণ ফুটবল ভক্তরা। আর্জেন্টিনারা বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি, যিনি নিজেও ছিলেন তালিকায়, তিনি তার ভোট দিয়েছেন স্পেনের হয়ে ইউরে জয়ী লামিন ইয়ামালকে। মেসির দ্বিতীয় ভোট কিলিয়ান এমবাপ্পেকে। এরপর তিনি রেখেন ভিনিসিয়ুস জুনিয়রকে। ব্যালন ডি অী বিজয়ী রদ্রি মেসির পছন্দের তালিকায় ছিলেন না।
সাংবাদিক ও কোচদের সমর্থনে রদ্রি এগিয়ে
ফিফা তাদের ভোটের ফলাফল প্রকাশ করেছে, যা থেকে জানা যায় যে কেবল সাংবাদিক এবং কোচদের ভোটের ভিত্তিতে রদ্রি দ্য বেস্ট অ্যাওয়ার্ড জিততে পারতেন। কোচরা স্প্যানিশ মিডফিল্ডারকে ৪৬১ পয়েন্ট দিয়েছেন, যেখানে ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস পেয়েছেন ৪৩৮ পয়েন্ট। অন্যদিকে, সাংবাদিকরা রদ্রিকে ৫৪১ পয়েন্ট দিয়েছেন, আর ভিনিসিয়াস পেয়েছেন ৫৩৮ পয়েন্ট।
জনপ্রিয় ভোটে ভিনিসিয়ুসের আধিপত্য
তবে, সাধারণ সমর্থকদের ভোটে ভিনিসিয়াস ছিলেন অপরাজেয়। তিনি মোট ১,১৪৭,২৭৬ পয়েন্ট পেয়েছেন, যেখানে রদ্রি পেয়েছেন মাত্র ২,৬৪,৮৩৫ পয়েন্ট। স্কোরিং পয়েন্টের ক্ষেত্রে ভিনিসিয়ুস ৪৮-৪৩ ব্যবধানে এগিয়ে থেকেছেন।