আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকাসহ বেশ কয়েকটি অঞ্চলে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞাপ্তিতে জানা যায়, গ্যাস পাইনলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা মীরহাজীরবাগ আদর্শ স্কুল, ঘুণ্টিঘর, গেন্ডারিয়া রোড ও জুরাইন খন্দকার রোড সংলগ্ন এলাকায় বিদ্যমান সকল বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া বর্ণিত এলাকাসমূহের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।