বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জামালপুর থানা পুলিশ। আজ বুধবার সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয় (২৪), আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত (২৩), মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ (২৩) এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পিয়াস হাসান নীল (২৩) এবং আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগ কর্মী সিয়াম।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং নাশকতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।