বগুড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় সাইফুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার শালফা পুকুড়চালা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ও খানপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সাইফুল বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।