আগস্ট বিপ্লবে সম্পৃক্ত ছাত্র-জনতার এক অংশের সমন্বয়ে গঠিত মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের ৭৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হৃয়েছে। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আনিসুর রহমান রাজনৈতিক প্রধান, মোহাম্মদ শাফিউর রহমান সাংগঠনিক প্রধান ও খোমেনী ইহসান আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান মোহাম্মদ আরিফ সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
এ ছাড়া কমিটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, গবেষক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা মনোনীত হয়েছেন। গত ১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জাতীয় বিপ্লবী পরিষদ আত্মপ্রকাশ করে।