কাচ-সিরামিক শিল্প-গবেষণায় স্টেকহোল্ডারদের অংশগ্রহনে বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় আইএফ এস টি সেমিনার কক্ষে শিল্পোন্নয়নে দেশ হবে পুনর্গঠন শীর্ষক কর্মশালা ২০২৪ আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড সামিনা আহমেদ, চেয়ারম্যান বিসিএসআইআর। বিশেষ অতিথি ছিলেন কাজী আনোয়ার হোসেন সদস্য (উন্নয়ন)বিসিএসআইআর ড. হোসনে আরা বেগম সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) বিসিএস আই আর।
আরো উপস্থিত ছিলেন মো. ইফতেখার আহমেদ চৌধুরী সদস্য (প্রশাসন) বিসিএসআইআর। সভাপতিত্ব করেন ড. শিরিন আক্তার জাহান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (আইজিসিআরটি) বিসিএস আই আর। উক্ত সেমিনারে স্টেকহোল্ডার ও বৈজ্ঞানিক কর্মকর্তাগন কাচ-সিরামিক শিল্প দেশের উন্নয়নের অবদান সম্পর্কিত আলোচনা করেন।