গ্লোবাল মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমোটো বাংলাদেশের বাজারে তাদের ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইকগুলো আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ‘রাইড দ্য ফিউচার’ শিরোনামে এক ইভেন্টের মাধ্যমে ছয়টি নতুন মডেলের মোটরসাইকেল বাজারে এনেছে সিএফমোটো বাংলাদেশ। যার মধ্যে রয়েছে সিএফমোটোর ফ্ল্যাগশিপ মডেল ৩০০ এসআর, ২৫০ এনকে এবং ২৫০ এসআর-এর সঙ্গে সঙ্গে নতুন ১৫০ এসসি, ২৫০ সিএলসি ও ২৩০ ডুয়েল।
সিএফমোটো ৩০০ এসআরে যুক্ত করা হয়েছে ২৯৮ সিসি ইঞ্জিন। বাইকটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড-কুলড ইএফআই ইঞ্জিনের সঙ্গে ৩০ বিএইচপি পাওয়ার এবং ২৭ নিউটন মিটার টর্ট উৎপাদন করতে পারে। বাইকটিতে সর্বাধুনিক প্রযুক্তির টিএফটি ডিসপ্লে সংযুক্ত করা হয়েছে।
নেকেড স্পোট বাইক ক্যাটাগরির বাইক সিএফমোটো ২৫০ এনকে। এতে রয়েছে ২৪৯.২ সিসি ইঞ্জিন যা রাস্তায় চলার জন্য ম্যাক্সিমাম পাওয়ার ২৭.৫ বিএইচপি/৯৭৫০আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক ২২ এনএম/৭৫০০ আরপিএম উৎপাদন করতে পারবে। নতুন মডেলগুলোর মধ্যে আরও রয়েছে সিএফমোটো১৫০ এসসি, যা শহরে যাতায়াত এবং সহজ স্টোরেজের জন্য ডিজাইন করা হয়েছে, এই বাইকটি সহজে ব্যবহার যোগ্য এবং সুবিধাজনক। লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএফমোটোর দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার লিউ চুনচেন (হাডসন), মার্কেটিং ম্যানেজার ডেং সিইউন(গ্যারি), দক্ষিণ-পূর্ব এশিয়ার সেলস ম্যানেজার বু আওলিন, সিএফমোটো বাংলাদেশের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন, ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, এমডি বোরহান উদ্দিন তানবির এবং সিএফ মোটোর সিইও মো. রেজাউল করিম।