জন্মের পর থেকেই তারকা সন্তানেরা থাকেন আলোচনায়। শৈশবেই তাদের প্রতিটি মুহূর্ত ভাইরাল নেটদুনিয়ায়। সাইফ আলি খান এবং কারিনা কাপুর খানের পুত্র তৈমুরের ক্ষেত্রেও তা-ই ঘটেছে। দ্বিতীয় সন্তান জেহ-র ক্ষেত্রেও কোনও ব্যতিক্রম হয়নি। জেহ-র নানা অঙ্গভঙ্গি, অভিমানী ও দুষ্টু অভিব্যক্তি ক্যামেরাবন্দি করার জন্য মুখিয়ে থাকেন ক্যামেরাম্যানরা। এ বার সেই জেহ-র স্কুলজীবনের পালা।
একটি ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই মুহূর্তে। স্কুলে মঞ্চে একটি অনুষ্ঠানে দেখা যায় জেহকে। এটিই স্কুলে জেহ-র প্রথম অনুষ্ঠান। সে যেন অবিকল করিনারই ছায়া। একই অঙ্গভঙ্গি, একই দুষ্টুমি তার চোখেমুখে। মঞ্চে তৈমুরকে দেখে আনন্দে আত্মহারা কারিনাও। করতালিতে ভরিয়ে দিচ্ছেন তিনি। কারিনাকে দেখে নেটিজেনরা লিখেন, ‘এ যেন ‘কাভি খুশি কাভি গাম’-এর অঞ্জলি।”
শৈশব থেকেই ক্যামেরা পছন্দ করে জেহও। ক্যামেরা দেখলেই কখনও হাসে, কখনও বা নাটকীয় ভঙ্গিতে রেগে তাকায় সে। কখনও আবার খুনসুটি করে ক্যামেরাম্যানদের দেখে মুখ ভেঙায় সে।