রেসলার রে মিস্টেরিও সিনিয়রের মৃত্যু

পাঠক যদি রেসলিংয়ের ভক্ত হয়ে থাকেন, যদি (ডব্লিউ ডব্লিউ ই) ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট দেখে থাকেন তবে রে মিস্টেরিওকে চেনার কথা। রে মিস্টেরিও এর চাচা কিংবদন্তি রে মিস্টেরিও সিনিয়ার মৃত্যু বরণ করেছেন।

লুচা লিব্রে তথা মেক্সিকান কুস্তির কিংবদন্তি মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রেসলিং জগতে তিনি পরিচিত ছিলেন রে মিস্টেরিও সিনিয়র নামে।

রে মিস্টেরিও সিনিয়রের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। ১৯৭৬ সালে পেশাদার কুস্তিগীরের তকমা পাওয়া মিস্টেরিও সিনিয়র রেসলিংয়ে সক্রিয় ছিলেন ২০০৯ সাল পর্যন্ত।

উল্লেখ্য, গত মাসেই প্রয়াত হয়েছিলেন রে মিস্টেরিও জুনিয়রের বাবা রবার্তো গুতিয়েরেজ। কিংবদন্তি রে মিস্টেরিও সিনিয়র রেসলিং জগতে জিতেছেন বহু চ্যাম্পিয়শিপ।