নারায়ণগঞ্জে কারখানায় ভাঙচুর ও লুটের মামলায় ১৬ শ্রমিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তিনটি কারখানায় ভাঙচুর, কর্মকর্তাদের মারধর ও লুটপাটের অভিযোগে করা মামলায় ১৬ জন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ফতুল্লার ভোলাইল ও শাসনগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার রাতে গ্রেপ্তারের বিষ-য়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গত ১১ ডিসেম্বর সকালে ফতুল্লার ভোলাইল এলাকার এআর টেক্স কম্পোজিটে, ১২ ডিসেম্বর একই এলাকায় অবস্থিত তাজ অ্যাপারেলসে ও ১৫ ডিসেম্বর সকালে এনআরজি নিট কম্পোজিট কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় কর্মকর্তারা বাধা দিলে তাদেরও মারধর করে রক্তাক্ত জখম এবং লুটপাট চালায়। এতে পৃথক কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। এ মামলায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে