‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। তিনি সুদূর প্রবাসে থেকেও দেশের মানুষের খোঁজ-খবর রাখেন সবসময়। অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা কর্মীদের সবসময় নির্দেশনা দেন। ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সড়ক মহাসড়ক নামকরণ করা হবে।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত শহীদ ও আহত অসহায় পরিবারে একটি করে হলেও সরকারি ও বেসরকারি চাকরি দিয়ে সেইসব অসচ্ছল পরিবারকে স্বচ্ছলতা দিবে। তাঁর নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি।
বগুড়ার জাতীয়তাবাদী সমর্থিত কৃষিবিদদের আয়োজনে এক হাজার মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ মেহেদী হাসান পাঠান-এর সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন— সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আরডিএ পরিচালক আব্দুল মজিদ, সাবেক ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান, গাবতলী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, নূর মো. রিপন, কৃষিবিদ এ কে এম ফজলুল করিম রাঙা, কৃষিবিদ মো. দেলোয়ার হোসেন, কৃষিবিদ মো. জিয়াউর রহমান পাভেল, কৃষিবিদ ড. মো. আব্দুল মজিদ, কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজা, কৃষিবিদ মো. আমিনুল ইসলাম, কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, কৃষিবিদ মো. মুকুল মিয়া, কৃষিবিদ মো. নিয়ামতুল্লাহ, কৃষিবিদ মো. নুরুজ্জামান সজল, কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ এএম শোয়াইব, কৃষিবিদ মোঃ শিহাব হাসান, কৃষিবিদ আব্দুল্লাহ আল মুত্তাকীন, কৃষিবিদ মো. রিজোয়ানুর ইসলাম, কৃষিবিদ এএইচএম নুরুল আনোয়ার, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন।