এক ছক্কাতেই জীবন পেলেন ১০ হাজার টাকা

খুলনা বিভাগের পারভেজ জীবন ওয়ালটন স্মার্ট ফ্রিজের ‘Hit the Fridge Win a Prize’ ক্যাম্পেইনে ৬ হাঁকিয়ে ১০ হাজার টাকার পুরষ্কার জিতেছেন।

জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির অফিসিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়।

এ ক্যাম্পেইনে অংশ নিতে বিশেষ কোনো দক্ষতা বা শর্ত নেই। যে কেউ ছক্কা মেরে ওয়ালটন স্মার্ট ফ্রিজে বল স্পর্শ করার মাধ্যমে পুরষ্কার জেতার সুযোগ পায়। সবার জন্য সহজ এবং মজার এই ক্যাম্পেইনটি ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে, বিশেষত যারা ওয়ালটন পণ্য কিনতে আগ্রহী।