ইংলিশ প্রিমিয়ার লিগে আগের রাউন্ডেই ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে আজ ম্যানইউ নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে হেরেছে। বোর্নমাউথ ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউকে।
বোর্নমাউথের হয়ে গোল করেন ডিয়ান হইসেন, জাস্টিন কুইভার্ট ও আন্তোনিও সেমেনও। গেল মৌসুমেও লিগে ওল্ড ট্র্যাফোর্ডে একই ব্যবধানে জিতেছিল বোর্নমাউথ।
মৌসুমে লিগে এটি ম্যানইউর ১৭ ম্যাচে সপ্তম হার। তাতে ক্রিসমাসের আগে পয়েন্ট টেবিলে শীর্ষ দশের বাইরেই রইল রেড ডেভিলরা। তাতে ক্রিসমাসের উদযাপনটা তেতো হয়ে গেল ম্যানইউর।
১৯৮৯-৯০ এর পর এই প্রথম ক্রিসমাসের আগে পয়েন্ট টেবিলে দশের বাইরে ম্যানইউ। পয়েন্ট টেবিলে বর্তমানে ১৩ নম্বরে আছে ম্যানইউ।