ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় কভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক আতিকুর রহমান জানান, ভোর ৫ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ডভ্যান প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকার আরোহী নারী নিহত হয়েছেন। প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।