দেশে জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ ১২ বছর বয়সী কিশোর আরাফাত হুসাইন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবির সরকার হিমু গণমাধ্যমকে এই তথ্য জানান।
চিকিৎসক জানান, আরাফাতের শরীরের একাধিক গুলি লেগেছিল। গুরুতর আহত আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। এর মাঝেই পৃথিবীর মায়া ত্যাগ করেন কিশোর আরাফাত। সোমবার বিকেল ৩টায় শহীদ মিনারে জানাজা হবে জুলাই অভ্যুত্থানের এই শহীদের।
রাজধানীর উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরাফাত। উত্তরা ১৪ নম্বর সেক্টর কবরস্থান সোমবার দাফন করা হবে তাকে।