যে কারণে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে নিলেন প্রেমিকা

টানা ৮ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল দু‌জনের মধ্যে। একই গ্রামের বাসিন্দা তারা। কিন্তু প্রেমিকের বাড়ি থেকে তাদের সম্পর্ক মেনে নেয়নি। তাই ওই যুবক এই প্রেমের সম্পর্ক ভেঙে দিয়ে পরিবারের মতে অন্য এক মেয়েকে বিয়ে করতে রাজি হয়। এছাড়া হোটেলে ডেকে শেষবারের মতো শারীরিক সম্পর্ক করতে চায় প্রেমিক। এই নিয়েই তাদের মধ্যে ঝগড়ার জেরে প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে নিয়েছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে ভারতের মুজাফ্ফরনগরে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেম থেকে ঘনিষ্ঠতা সবই ঘটেছিল। কিন্তু এখন প্রেমিক অন্য এক মেয়েকে বিয়ে করতে চায়। আর এটা জানাতেই হোটেলে প্রেমিকাকে ডেকে পাঠায় প্রেমিক। সেখানে নির্মম শাস্তি দিলেন প্রেমিকা। তিনি না পেলে তার প্রেমিককে আর কেউ পাবে না। এই কথা বলেই প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে নিলেন প্রেমিকা। রবিবার ধারালো ছুরি দিয়ে প্রেমিকের বিশেষ অঙ্গ ওই প্রেমিকা কেটে নেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ এই খবর পেয়ে ওই হোটেলে ছুটে যায়। তারপর ওই যুবককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। জেলা হাসপাতাল সূত্রে খবর, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। তবে এখনও চিকিৎসা চলছে। তবে ওই প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় ওই যুবকের প্রাণ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এটা প্রায় খুনের চেষ্টার সামিল।

পুলিশের জেরায় ওই প্রেমিকা জানান, টানা ৮ বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন দু’‌জন। একই গ্রামের বাসিন্দা তারা। কিন্তু ওই যুবকের বাড়ি থেকে এই সম্পর্কে সম্মতি দেয়নি। তাই ওই প্রেমিক যুবক এই প্রেমের সম্পর্ক ভেঙে দিয়ে পরিবারের মতে অন্য এক মেয়েকে বিয়ে করতে রাজি হয়। এই নিয়েই দুজনের মধ্যে ঝগড়া হয়। তারপর তা পুরোপুরি জানাতে হোটেলে ডেকে আনা হয় প্রেমিকাকে। সেখানে এসেও ওই প্রেমিক সহবাস করতে চায় শেষবারের মতো। আর জোর করতে থাকে। তখন বিয়ে না করতে চাওয়ার কারণ জানতে চাইলে একটা খারাপ কথা বলে। যা সহ্য করতে না পেরেই প্রেমিকা প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে নেন।