এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

  এসবিএসি ব্যাংক পিএলসি.-এর শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ১০ম সভা সোমবার (২৩ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান। 

এ সময়ে কমিটির সদস্য ড. মোহাম্মদ শাহ্জাহান মাদানী, প্রফেসর এএনএম রশিদ আহমাদ মাদানী, ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, অধ্যাপক ড. মোঃ আবদুল কাদির, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী ও কমিটির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল আজীম উপস্থিত ছিলেন।