সালমান খান নামটির সঙ্গে বি টাউনের অনেক নায়িকার নাম জড়ালেও সম্পর্ক পর্যন্তই থেকেছেন তিনি। কারো গলায় মালা দেননি এই অভিনেতা। তবুও ভক্তদের আশা, একদিন ঠিক সাত পাকে বাঁধা পড়বেন সালমান।
যদিও বিয়ে নিয়ে আর কোনও পরিকল্পনাই নেই তার। একাধিক সাক্ষাৎকারে সেটা স্পষ্টই জানিয়েছেন অভিনেতা। তবে সালমানের মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা।
ভাইজানকে নিয়ে তার অনুরাগীদের আগ্রহের শেষ নেই। যে কারণে বারবার তার কাছে একই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শিগগিরই বিয়ের কোনও পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান।
অন্য এক সাক্ষাৎকারে সালমানকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে বাবা হতে চান কি না? অথবা সন্তান দত্তক নিতে চান?
উত্তরে ভাইজান বলেন, ‘না, এখনও এমন কোনও পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে।’
বর্তামানে সালমান ব্যস্ত তার আসন্ন ছবি ‘সিকন্দার’ নিয়ে। তার পাশাপাশি ‘বিগ বস্ ১৮’-এর সঞ্চালনাও করছেন তিনি।