ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে মৃত্যু হয় তার।
বলিউডের আর্ট ঘরানার সিনেমার স্তম্ব বললে ভুল হয় না শ্যাম বেনেগালকে। তার হাত ধরে উঠে এসেছিলেন শাবানা আজমী, নাসিরউদ্দিন শাহ, স্মিতা পাতিলের মতো জাঁদরেল অভিনয়শিল্পী। গত ১৪ ডিসেম্বর ৯০ বছরের জন্মদিন পালন করেন পরিচালক।
৭০ ও ৮০-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। 'মন্থন', 'অংকুর', 'ভূমিকা', 'জুনুন', 'মান্ডি', 'নিশান্ত'-সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি। বাণিজ্যিক ধাঁচের সিনেমা করেও সফল হয়েছিলেন।
বাংলাদেশের সাধারণ দর্শকের কাছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ করার পর তার পরিচিতি বেড়েছে।