ইত্তেফাক মোড়ে চালু আইসিডিডিআর,বির নমুনা সংগ্রহ কেন্দ্র

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ রাজধানীতে আরেকটি নমুনা সংগ্রহ কেন্দ্র চালু করেছে। আজ থেকে ইত্তেফাক মোড় সংলগ্ন লিলি পন্ড সেন্টারের চতুর্থ তলায় স্থাপিত এই কেন্দ্রে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন রোগীরা। বছরের ৩৬৫ দিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নমুনা জমা দেওয়া যাবে।

আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ নতুন কেন্দ্রের উদ্বোধন করেন।