কারিনার ছেলে হতে চান বলে তোপের মুখে পাকিস্তানি অভিনেতা

পাকিস্তানি সেলিব্রিটিদের ভারতেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে কখনও কখনও কিছু মন্তব্যের কারনে তারা ঝামেলায় পড়েন। সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা খাকান শাহনওয়াজও একটি মন্তব্যের কারণে ট্রোলিংয়ের শিকার হয়েছেন।

সম্প্রতি খাকান শাহনওয়াজ একটি টিভি শোতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের সম্পর্কে কিছু কথা বলেন যা ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। শোতে এক নারী ইচ্ছা প্রকাশ করেন, তিনি খাকানকে কারিনা কাপুরের সঙ্গে কাজ করতে দেখতে চান। খাকান সেই প্রসঙ্গে বলেন, ‘আচ্ছা, আমি ওর ছেলের চরিত্রে অভিনয় করতে পারি। কারিনা জি অনেক বড়। আমি ওর ছেলের চরিত্রে অভিনয় করতে পারি।’

পাকিস্তানি অভিনেতা খাকানের এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীর্ব ট্রোলের শিকার হন। অনেক ভক্তই খাকানের মন্তব্যকে অপমানজনক মনে করছেন । একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘আপনি তাদের ড্রাইভারের ভূমিকা পালন করতে পারেন।’ আরেকজন লিখেছেন ‘তার ছেলের চরিত্রে অভিনয় করার জন্য সে দেখতে যথেষ্ট ভালো নয়।’ অনেকেই খাকানকে ট্রোল করতে শুরু করেন এবং তাকে পাগল বলেও মন্তব্য করেন।

খাকান শাহনওয়াজ পাকিস্তানের একজন প্রখ্যাত অভিনেতা। তিনি বহু টেলিভিশন শো এবং সিরিয়ালে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘সুকুন’, ‘বেপান্নাহ’ এবং ‘কলেজ গেট’। তার এই মন্তব্যের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রোলিং শুরু হয়েছে।