ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরের  আকবরশাহ্ থানাধীন লতিফপুর রেলগেইট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে শটগানের সাত রাউন্ড কার্তুজ ও দেশিয় অস্ত্রশস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (২৩ ডিসেম্বর) দিবাগত দেড়টার দিকে রাতে আকবরশাহ্ থানাধীন জঙ্গল ছলিমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 
গ্রেপ্তাররা হলেন-আব্দুল হামিদ (২৩),  মো. রবিউল ইসলাম (২৮), মো. ইউসুফ (২৫),  গোলাম রব্বানী (২৫), ও মোঃ সুমন (৩৫)। 

এর মধ্যে আসামি আব্দুল হামিদকে তল্লাশি করে তার হেফাজত থেকে শটগানের সাত রাউন্ড কার্তুজ এবং অন্যদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের এডিসি ( গণমাধ্যম) কাজী মোহাম্মদ তারেক আজিজ।