সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা জাহ্নবী কাপুরকে কোলে নিয়ে যাচ্ছেন। যা ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হল, সিদ্ধার্থের কোলে জাহ্নবী কী করছেন? ভক্তরাও জানতে চান কিয়ারা আদভানি এটা দেখে কী বলবেন। কিন্তু শিখর পাহাড়িয়াকে ছেড়ে সিদ্ধার্থের কোলে কী করছেন জাহ্নবী? এর পিছনে একটি বড় কারণ রয়েছে। সেই কারণ হল তাদের আসন্ন ছবি ‘পরম সুন্দরী’।
এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সিদ্ধার্থ-জাহ্নবী। আজ এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মুক্তি পেয়েছে ছবির পোস্টার। ছবিটির পরিচালনা করছেন তুষার জালোটা। ছবির কাহিনী একেবারে নতুন ধরনের প্রেমের গল্প নিয়ে।
ছবির গল্পে সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করছেন উত্তর ভারতের ছেলে পরম চরিত্রে। জাহ্নবী কাপুর দক্ষিণ ভারত থেকে আসা সুন্দরী নামক একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। তাদের মধ্যে কীভাবে সম্পর্কের সৃষ্টি হয় সেই নিয়ে ছবির গল্প। যদিও এর আগে এমন গল্প নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। তবে দীনেশ ভিজন ও তুষার জালোটা নতুন আঙ্গিকে এই গল্প বলার চেষ্টা করছেন। আগামী বছরের ২৫ শে জুলাই মুক্তি পাবে ‘পরম সুন্দরী'।