চ্যাম্পিয়নস ট্রফি: দুবাইয়ে ভারতের সঙ্গে প্রথম ম্যাচ বাংলাদেশের

সব অনিশ্চয়তা, অচলবাস্থা কাটিয়ে শেষপর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচী ঘোষণা করেছে আইসিসি। ফিউশন মডেলের এই আয়োজনের প্রথম ম্যাচ হবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। 

ভারতের সঙ্গে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পরের দিন দুবাইয়ে। এখানেই ২৩ ফেব্রুয়ারি হবে বহুপ্রত্যাশিত পাকস্তান-ভারত মহারণ। 

বাংলাদেশ রাউয়ালপিন্ডিতে গিয়ে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে তাদের দ্বিতীয় ম্যাচ। এই মাঠেই ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে ম্যাচ বাংলাদেশের। 

৪ মার্চ প্রথম সেমিফাইনাল হবে দুবাই, যদি ভারত সেই সেমিফাইনাল খেলে। ৫ মার্চ লাহোরে হবে দ্বিতীয় সেমিফাইনাল। 

সময়সূচী

গ্রুপ এ:  পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, বাংলাদেশ
গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান

১৯ ফেব্রুয়ারি: পাকিস্তান-নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান
২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ-ভারত, দুবাই
২১ ফেব্রুয়ারি: আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তান
২২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৩ ফেব্রুয়ারি: পাকিস্তান-ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ-নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৬ ফেব্রুয়ারি: আফগানিস্তান-ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান
২৭ ফেব্রুয়ারি: পাকিস্তান-বাংলাদেশ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি: আফগানিস্তান-অস্ট্রেলিয়া, লাহোর, পাকিস্তান
১ মার্চ: দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড, করাচি, পাকিস্তান
২ মার্চ: নিউজিল্যান্ড-ভারত, দুবাই
৪ মার্চ: সেমি-ফাইনাল ১, দুবাই 
৫ মার্চ: সেমি-ফাইনাল ২, লাহোর, পাকিস্তান
৯ মার্চ: ফাইনাল, লাহোর, পাকিস্তান
(ভারত খেললে দুবাইয়ে)
১০ মার্চ: রিজার্ভ ডে
* সব ম্যাচ দিন রাত্রির