ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন পেট্রোলিয়াম ও খনিজসম্পদ প্রকৌশলের বিশিষ্ট অধ্যাপক ড. ম. তামিম। গত ১৭ ডিসেম্বর অধ্যাপক তামিমকে চার বছরের জন্য আইইউবির উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
আইইউবিতে যোগদানের আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং কেমিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। অধ্যাপক তামিম বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক, ভারতের আইআইটি মাদ্রাজ থেকে স্নাতকোত্তর এবং কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি