মুন্সীগঞ্জের গজারিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল্লাহ শফিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
তার স্ত্রী উম্মে হালিমা বলেন, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কিছু লোকজন আমাদের বাসা ঘিরে ফেলে। নানা নাটকীয়তার পর রাত আড়াইটার দিকে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাকে কী কারণে গ্রেপ্তার করা হলো তা আমি জানি না। তার নামে কোন মামলা ছিল না, তিনি শারীরিকভাবে অসুস্থ। গত এক বছর ধরে ব্রেন স্ট্রোক করে রীতিমতো শয্যাশায়ী। এ ঘটনায় তার পরিবার আতঙ্কিত।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘রাত ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাকে আটক করে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে তাকে আমাদের হাতে তুলে দেয়। আমরা তাকে আটক করে গজারিয়া থানায় নিয়ে আসি। সকালে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।