বাংলাদেশিদের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। তবে অনেক দিন ধরেই নতুন ভিসা ইস্যু করছে না দেশটি। যদিও এবার সেই সংকট কাটতে যাচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ভিসা সংকট কেটে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত।
দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
দুবাইতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সম্প্রতি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আবদুল্লাহ আল খাসফি আল হামুদি। এ অনুষ্ঠানে তিনি জানান, জানুয়ারি-ফেব্রুয়ারিতে মিলবে নতুন ভিসা।
বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বলেন,জেল-জরিমানার পরোয়া না করেই জুলাই বিপ্লবের সঙ্গে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করেছিলেন প্রবাসীরা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।