খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আটক জসিম উদ্দিনের বিরুদ্ধে চলতি বছরের গত ৩ সেপ্টেম্বর ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারায় মহালছড়ি থানায় একটি মামলা হয়। মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। বিভিন্নভাবে তথ্য সংগ্রহের পর গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম র্যাব ৭ এর সহযোগিতায় মহালছড়ি থানার উপ পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দিনের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কতোয়ালী মোড় এলাকা থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়।
আটকের বিষয়ে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তিকে বিধি মোতাবেক আইনি প্রক্রিয়া শেষে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।