বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে দুই জনকে আটক করেছে ২৯ বিজিবি টহলদল। ২৫ ডিসেম্বর (বুধবার) তাদের করে পুলিশে সোপর্দ করা হয়।
আটকরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান ভূঁইয়া (৩৪) ও পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চংগাপাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ (৩৫)। সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে রাণীনগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, আটকরা গার্মেন্টস কর্মী। তারা ভুটানের গার্মেন্টেসে কাজ করার উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তাদের নামে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।