আদাবরে বাসের মালিককে ছুরিকাঘাতে হত্যা করল চালক

রাজধানীর মোহাম্মদপুরে আদাবর থানার এলাকায় এক বাস মালিককে চালক ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. স্বপন। তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা উত্তরা তেঁতুলিয়া পরিবহনের একটি বাসের মালিক।

হত্যাকাণ্ডের বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, আমরা এই মাত্র খবর পেয়েছি। থানা থেকে লোকজন যাচ্ছে ঘটনাস্থলে। বাকিটা পরে বলতে পারব।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত স্বপনের বাসের চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছে। এই বিষয় নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে ছুরিকাঘাত করে সোয়েল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্বপন মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকত। তার তিনটি মেয়ে রয়েছে।