কারখানার গুদামে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকায় মাদার কালার নামে একটি পোশাক কারখানার গুদামে অগ্নিকা- হয়েছে। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বিপুল পরিমাণ কাপড় ও এক্সেসরিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কারখানাটির নিচতলার গোডাউনে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে।