বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ফ্ল্যাগশিপ পণ্য রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল ভোজ্যতেল ক্যাটাগরিতে টানা ১৫ বারের মতো বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ ছাড়া সামগ্রিক সেরা ব্র্যান্ডগুলোর মধ্যে ১৫তম হয়েছে ব্র্যান্ডটি।
দুই যুগেরও বেশি সময় ধরে পরিবারের সুস্বাস্থ্যে বাংলাদেশের আস্থার শীর্ষে রয়েছে রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল। দেশের সর্বস্তরের মানুষের জন্য অতুলনীয় মানের পণ্য নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে রূপচাঁদা।