৩১ ডিসেম্বর পাঠ করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র

আগামী ৩১ ডিসেম্বর ছাত্র-জনতার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। সেদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এটি পাঠ করা হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একাধিক সদস্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এই ঘোষণাপত্র কে পাঠ করবেন এবং কি কি থাকছে সেটি এখনো যাওয়া যায়নি।

নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ৩১ ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ ঘোষণা করা হবে। এটি গণঅভ্যুত্থানের একটি দালিলিক প্রমাণ। কোটা আন্দোলন থেকে কীভাবে গণঅভ্যুত্থান হয়েছে, কেন মানুষ জীবন দিয়েছে সবকিছু উঠে আসবে। এছাড়া প্রোক্লেমেশন অব রিপাবলিকও ঘোষণা করা হবে।